নিউজ ডেস্ক: পিরোজপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি ব্যাংকক থেকে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম সিকদার।
শেখ এ্যানী রহমান স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ থেকে সংসদ সদস্য হন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী। শেখ এ্যানী রহমানের বাবা প্রয়াত এনায়েত হোসেন খান তৎকালীন বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য এবং পিরোজপুর মহকুমা আওয়ামী লীগ সভাপতি ছিলেন।
শোক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply