২৮ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় জাপান থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় অ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ ৩৪ হাজার ৯শ’ ডোজ টিকা সন্ধ্যায় দেশে পৌঁছাবে।

শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব টিকা পৌঁছাবে।
শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে জানিয়েছিলেন, কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের জন্য জাপানের প্রতিশ্রুতি দেয়া অক্সফোর্ডের টিকার ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
নতুন পাঠানও এই টিকা দেশে আসলে জাপান থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় মোট ৩০ লাখেরও বেশি টিকা পাবে বাংলাদেশ।
করোনা ভ্যাকসিন/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply