সভাপতি ইলিয়াস কাঞ্চন, সম্পাদক জায়েদ খান

২৯ জানুয়ারি ২০২২ (বিনোদন ডেস্ক): বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান।

শনিবার ভোর সাড়ে ৪টার পর গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে শুক্রবার সকাল সোয়া ৯টা শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে  চলে সন্ধ্যা ৬টা ১০মিনিট পর্যন্ত। এবার সমিতির ভোটার ছিল ৪২৮ জন। ভোট পড়েছে ৩৬৫ জন।

শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। অন্য দুই সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

নির্বাচন কমিশনার জানান, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪২৮। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন। শতকরা হিসেবে ভোট পড়েছে ৮৫ দশমিক ২৮ শতাংশ। ভোট সুষ্ঠু হয়েছে জানান নির্বাচন কমিশনার।

সকাল থেকে অনুষ্ঠিত নির্বাচনে চলচ্চিত্রশিল্পী সমিতির ৪৪ অভিনয়শিল্পী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪২৮ জন ভোটার ২২ জনকে প্রার্থীকে বেছে নিয়েছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করেন। প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার নির্বাচন করেন।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে এফডিসি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে শুরু হয় নির্বাচন। সকাল থেকে শিল্পী আর উৎসুক জনতার ঢল নামে এফডিসি অভিমুখে। সারা দিনই ভেতরে ছিল শিল্পীদের মিলনমেলা, বাইরে শত শত মানুষের ভিড়।

চলচ্চিত্র/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *