সম্প্রীতির বন্ধনেই দেশ পৌঁছুবে স্বপ্নের ঠিকানায়

৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে যেমন দেশ রচিত হয়েছে, তেমনি সব সম্প্রদায়ের সম্প্রীতির বন্ধনেই দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছুবে। এমন আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

বুধবার রাজধানীর বনানী পূজামণ্ডপে শুভ মহালয়া উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যেমন বলেন ‘ধর্ম যার যার উৎসব সবার’ তেমনি আমি আশা করবো এই উৎসবের আনন্দ সবার মাঝে সঞ্চারিত হবে। এবং আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন, তা আরও দৃঢ় হবে। আজকে শুভ মহালয়ার লগ্নে এটিই আমার প্রার্থনা, আমার কামনা।

মন্ত্রী বলেন, সব ধর্মের মর্মবাণী হচ্ছে মানুষের কল্যাণ, সেটি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান ধর্ম হোক। এমনকি কোনও কোনও ধর্ম জীবের কল্যাণের কথাও বলেছে। ধর্মের মূল মর্মবাণী আমরা বুকে ধারণ করে যদি অনুশীলন করি তাহলে পৃথিবী অনেক শান্তিময় হয়। কিন্তু আমরা দেখতে পাই ধর্মের অনেক অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টা হয়। সেই কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় নানা ধরণের হানাহানি সৃষ্টি হয়। কিন্তু কোনও ধর্ম এই হানাহানির কথা বলেনি।

সবার জীবনে মঙ্গল বয়ে আসুক, সবার জীবন শান্তিময় হোক, পৃথিবী থেকে খুব সহসা করোনা দূরীভূত হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি দিলীপ দাস গুপ্ত, সাধারণ সম্পাদক অলক সাহা ও সমন্বয়ক সন্তোষ শর্মা।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *