নিউজ ডেস্ক: বিএনপি ২৮ অক্টোবর সরকারের পতনযাত্রা শুরু করতে গিয়ে নিজেদের পতনযাত্রা শুরু করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ডক্টর হাছান মাহমুদ বলেন, গত বছরের ১০ ডিসেম্বর নয়াপল্টন থেকেও সরকারের পতনযাত্রা শুরু করতে চেয়েছিল বিএনপি। সেটি পরে গোলাপবাগের গরুর হাটে গিয়ে মারা পড়েছিল। এবারও সরকার পতনে যাত্রা শুরু করতে গিয়ে নিজেদের পতনযাত্রা শুরু করবে এবং যমুনা কিংবা বুড়িগঙ্গা নদীতে গিয়ে ডুবে যাবে। বিএনপির আন্দোলন সম্পর্কে তিনি বলেন, যারা সমাবেশে গিয়ে পিকনিক করে, তারা কতটুকু আন্দোলন করবে আমরা জানি’।
শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার চট্টগ্রাম উত্তর জেলা শাখা সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতীশিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, দেশটা যখন এগিয়ে যাচ্ছে তখন দেশের ওপর শকুনের দৃষ্টি পড়েছে। আর সেই শকুনের সহযোগী হয়ে দাঁড়িয়েছে রাজনীতির কাকেরা। এই শকুন আর কাকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। তিনি বলেন, বিএনপি গঠনের সময় জিয়াউর রহমান ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে ছিলেন। বিভিন্ন দলের নেতারা কাকের মতো সেই উচ্ছিষ্ট গ্রহণ করতে জড়ো হয়েছিলেন। বিদেশি শকুনের দৃষ্টি যখন দেশের ওপর পড়েছে তখন রাজনীতির কাকেরা তাদের সহযোগী হয়ে দাঁড়িয়েছে। তারা বিদেশিদের দিকেই তাকিয়ে থাকে।
শিশু-কিশোরদের উন্নত মানবিক রাষ্ট্রের ধারণা দিয়ে হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত পছন্দ করতেন। শিশু শেখ রাসেল ছিল মেধাবী ও মানবিক। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বক্তব্য-আলোচনায় আপনারা সেটা শুনেছেন। আমরা উন্নত রাষ্ট্র চাই, একইসাথে চাই মানবিক রাষ্ট্র গঠন করতে।
সংগঠনের সভাপতি জাবেদ জাহাঙ্গীর টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফ।
তথ্যমন্ত্রী/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply