সরকারের সমন্বিত পরিকল্পনায় নৌখাতে সাফল্য এসেছে

৩০ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বর্তমান সরকারের গত ১২ বছরে সাফল্য অর্জনকারী খাতগুলোর মধ্যে অন্যতম হলো নৌ-খাত। ব্যবসা-বাণিজ্যসহ সড়ক ও রেলপথের মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নৌ-খাত। বন্ধ নৌপথ চালু ও নতুন পথ চালু হওয়ায় সারা দেশে নৌ নেটওয়ার্ক গড়ে উঠতে শুরু করেছে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘বিশ্ব নৌ দিবস ২০২১’ উদযাপন উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এ বছরের জন্য বিশ্ব নৌ-দিবসের প্রতিপাদ্য ‘নাবিকরাই নৌপরিবহন ব্যাবস্থার মূল ভবিষ্যত’ উল্লেখ করেন মন্ত্রী। বলেন, নাবিকদের দিকে সমগ্র বিশ্ব সংস্থা ও নৌ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি দেয়া প্রয়োজন।

তিনি বলেন, নাবিক হওয়া একটি মহৎ এবং বিশ্বের প্রাচীনতম পেশা। বিশ্বে মেরিটাইম এবং শিপিং শিল্পে প্রচুর ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। অনাদিকাল থেকে নাবিক হওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং এবং আকর্ষণীয় সুযোগ সুবিধা সম্পন্ন একটি পেশা।

প্রতিবেশি দেশ মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা নিয়ে বিরোধ মীমাংসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শিতার প্রশংসা করেন মন্ত্রী। বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ব্যবহারে আরও ভাল সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে নৌপরিবহন অধিদপ্তরের নতুন অনলাইন সেবা উদ্বোধন করা হয়।
নৌপরিবহন খাতে বিশেষ অবদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হচ্ছে শিপ একুইজিশনের জন্য এস আর শিপিং লিমিটেড, গ্রীন শিপ রিসাইক্লিনিংয়ের জন্য পিএইচপি শিপ রিসাইক্লিন, শিপ ফেয়ারার্স এমপ্লয়মেন্টের জন্য  হক এন্ড সন্স লিমিটেড, মেরিটাইম ট্রেনিংয়ের জন্য বাংলাদেশ মেরিন একাডেমী এবং সাগরে সাহসিকতার জন্য এম ভি জাওয়াদ জাহাজের ক্যাপ্টেন নাসির উদ্দিন এবং ক্রুগণ।

শিল্পমন্ত্রী/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *