সরকার দেশের সব ক্ষেত্রে সমানভাবে উন্নয়ন করেছে

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সব ক্ষেত্রেই সমানভাবে উন্নয়ন করেছে। এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।

সোমবার মৌলভীবাজার বড়লেখা উপজেলার কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন তিনি এ কথা বলেন।

শাহাব উদ্দিন বলেন, যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, সামাজিক নিরাপত্তাসহ সব ক্ষেত্রেই সরকারের অভূতপূর্ব উন্নয়ন দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংশিত হচ্ছে। সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষায় কর্মরতদের বেতন বৃদ্ধিসহ সমানভাবে সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। এলক্ষ্যে শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয়, সে জন্য বছরের শুরু হতেই বই প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের প্রকৃত উন্নয়ন হয়। আর উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আখতারউজ-জামান ও বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

শাহাব উদ্দিন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ