সর্বোচ্চ মৃত্যুর দিনে আক্রান্ত ১০ লাখ ছাড়িয়েছে

৯ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু সংখ্যা ১৬ হাজার। ৪ জুলাই দেশে মৃত্যু সংখ্যা ১৫ হাজার অতিক্রম করে। এর মাত্র ৫ দিন পরেই এই সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে।

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছে। মারা গেছেন ২১২ জন। গতকাল মারা যান ১৯৯ জন। এর আগের দিন মারা যান ২০১ জন। মৃতদের মধ্যে পুরুষ ১১৯ ও নারী ৯৩ জন।

গতকালের চেয়ে আজ ১৩ জন বেশি মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৬ হাজার ৪ জন মানুষ মারা গেছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ৩৬ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ হাজার ৩২৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে টানা চতুর্থ দিনের মত ১১ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।

আরও পড়ুন: একদিনেই করোনা কেড়ে নিল ২০১ প্রাণ

দেশে এ পর্যন্ত ৬৯ লাখ ৩ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে ১০ লাখ ৫৪৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ।

গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৫ হাজার ৮৪৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৬২ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *