২৪ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): রাজধানীর মহাখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। মহাখালীর ৭ তলা বস্তিতে লাগা আগুন আশপাশে ছড়িয়ে পড়া বন্ধ করতে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সোমবার দিবাগত রাতে বস্তিতে আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানিয়েছেন, ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছুবে।
বিস্তারিত আসছে…
আগুন/এএমএম/আরএম















Leave a Reply