সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন

২৪ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১টায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চত করেছেন তার মেয়ে আইরিন মাহবুব।

আইরিন মাহবুব বলেন, বুধবার দুপুর ১২টার দিকে মাহবুব তালুকদার অসুস্থ হয়ে পড়েন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, মাহবুব তালুকদার ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। বেলা ১টার দিকে তিনি মারা যান।

মাহবুব তালুকদার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

মাহবুব তালুকদার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ