নিউজ ডেস্ক: সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক খুদে বার্তায় এ তথ্য জানায়।
তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সেটা জানানো হয়নি।
সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের বিগত সরকারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
গ্রেফতার/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply