নিউজ ডেস্ক: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদ্দাসির খানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার পর রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশের একটি দল।
ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মুঈদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার আহমেদ মুঈদ বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদ্দাসির খানের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে। সেই মামলায় উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।
১ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তাঁর ছেলে শাফি মুদ্দাসির খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দিয়েছিলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত তার বিরুদ্ধে ১৬৫টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৪৭টিই হত্যা মামলা। বেশির ভাগ মামলায় শেখ হাসিনা ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে।
গ্রেফতার/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply