সাবেক হুইপ আশরাফ মারা গেছেন

জাতীয় সংসদের সাবেক হইপ ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ হোসেন ইন্তেকাল করেছেন। বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শনিবার ভোর সাড়ে ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ২ পুত্র ও ১ কন্যা, নাতি- নাতনীসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

প্রয়াত আশরাফ হোসেন খুলনা-৩ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। জনপ্রিয় শ্রমিক নেতা আশরাফ হোসেন বিএনপির যুগ্ম-মহাসচিবের দায়িত্ব পালন করেন। পরে সংস্কারপন্থী হওয়ার কারণে ২০০৭ সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *