সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার আব্দুলরাজাক

৭ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): সাহিত্যে নোবেল পুরস্কার ২০২১‌ পেয়েছেন তানজানিয়ার আব্দুলরাজাক গুরনাহ। বৃহস্পতিবার সুইডিশ অ্যাকাডেমি নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।

প্যারাডাইস নামে তার চতুর্থ উপন্যাসের জন্য তিনি এ সম্মাননা পেয়েছেন।

বিট্রিশ গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, আব্দুলরাজাক গুরনাহর আপোষহীন ও সহানুভূতিপূর্ণ লেখায় ঔপনিবেশিকতার দুর্দাশা আর শরণার্থীদের জীবনের নানা কষ্ট-ব্যাঞ্জনার গল্প ফুটে উঠেছে।

আব্দুলরাজাক গুরনাহ ১৯৪৮ সালে ভারত মাহাসাগরীয় অঞ্চলের জাঞ্জিবার দ্বীপে জন্মগ্রহণ করেন। ১৯৬০ এর দশকের শেষের দিকে তিনি শরণার্থী হিসেবে ইংল্যান্ডে পাড়ি জমান। এখন পর্যন্ত তানজানিয়ার এই সাহিত্যিক ১০টি উপন্যাস এবং কয়েকটি ছোট গল্প লিখেছেন। শরণার্থীদের জীবনে পরতে পরতে যে ঘাত-প্রতিঘাত, তা তার লেখনিতে ফুটে ওঠে।

ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেলের উপার্জিত অর্থ দিয়ে ১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কারের সূচনা ঘটে। ১৯৬৮ সালে এই তালিকায় যুক্ত হয় অর্থনীতি।

নোবেল বিজয়ী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ