০৯ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, সুইডেন): সুইডেনের ওরেব্রো শহরের কাছে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে বিমানে থাকা আট আরোহী ও এক পাইলটসহ ৯ জন নিহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর: রয়টার্স।
পুলিশ জানায়, ডিএইচসি-২ মডেলের উড়োজাহাজটিতে আটজন স্কাইডাইভার ও একজন পাইলট ছিলেন। ওরেব্রো বিমানবন্দর থেকে সেটি ওড়ার পরপরই রানওয়ের কাছে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।
এ বিষয়ে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোভিয়ান এক টুইট বার্তায় বলেন, আমি ওরেব্রোতে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনাটি শুনেছি। আমি খুবই মর্মাহত ও ব্যথিত। এই কঠিন সময়ে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে।
বিমান বিধ্বস্ত/এসকেএম















