নিউজ ডেস্ক: শেখ হাসিনা। গণতন্ত্রের এক অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। রাজনীতিতে পা দিয়েছেন ছিয়াত্তরে। দীর্ঘ এ যাত্রায় তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছেন বহুবার। মৃত্যুও আসে-যায়; কিন্তু শেখ হাসিনা অবিচল, কিরণদীপ্ত।
দেশ শাসনে দিয়েছেন দক্ষতা ও প্রজ্ঞার পরিচয়। বিশ্ব রাজনীতিতে তৈরি করেছেন নিজস্ব পরিচয়। আপন আলো ছড়িয়েছেন জগতময়। মানবিকতা দিয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে চিরভাস্বর তিনি। সফলতার সাথে করোনা মহামারি মোকাবেলা করেন। আর রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে মানবিকতার অনন্য নজির স্থাপন করেন।
তার নেয়া পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব অর্থনৈতিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসসহ আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসা কুড়িয়েছে। শেখ হাসিনার উন্নয়ন কর্মসূচি উন্নয়নশীল দেশগুলোর জন্য এক রোল মডেল। যে কারণে তিনি একজন অনুসরণীয় বিশ্ব রাজনীতিক।
রাজনৈতিক জীবনে কারাভোগ করেছেন। ছিলেন গৃহবন্দি। রেকর্ডগড়া চারবারের এ প্রধানমন্ত্রী দল ও দেশকে নেতৃত্ব দিয়ে চলেছেন। দীর্ঘযাত্রার ক্লান্তিহীন এ যোদ্ধার কাঁধে এখনও অনেক দায়িত্ব। শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেটেছে শৈশব-কৈশোর।
তার নেতৃত্বে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা। এরপর ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৪ সালে তৃতীয় ও ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি।
শেখ হাসিনা বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি শাসক নই, মানুষের সেবক। জনগণের সেবা ও কল্যাণ করাটাকেই আমি সব থেকে বড় কাজ বলে মনে করি। সেই ব্রত নিয়েই আমি কাজ করে যাচ্ছি।
শেখ হাসিনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply