স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন ওবায়দুল কাদের

২৫ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন।

সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় তিনি সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইট যোগে তিনি ঢাকা পৌঁছান।

আরও পড়ুন: বিএনপি একটি জালিয়াত রাজনৈতিক দল

এর আগে ওবায়দুল কাদের গত ২২ এপ্রিল (শুক্রবার) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে সিঙ্গাপুর যান।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ