সড়ক দুর্ঘটনায় আহত নোবেল

২৩ এপ্রিল ২০২১ (বিনোদন ডেস্ক): সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নোবেল ম্যানখ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। তার শরীরে দিতে হয়েছে ৩০টি সেলাই।

বৃহস্পতিবার রাতে বাম চোখে ব্যান্ডেজ করা একটি ছবি পোস্ট করে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।

এরপর শুক্রবার সকালে আরও একটি পোস্ট করেন নোবেল। সেখানে রক্তাক্ত মুখ দেখা যাচ্ছে তার এমন একটি ছবি পোস্ট করেছেন।

ক্যাপশনে তিনি লেখেন, ‘এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে ১২টা, বাম পাশের ভ্রুতে ১৮টা, মোট ৩০ টা সেলাই পড়েছে। তবুও মনে তৃপ্তি অনুভব করছি কারণ লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি।’

নোবেল ম্যান/এসকেএম