২১ মার্চ ২০২২ (বিনোদন ডেস্ক): হলি পার্টি করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের তেলেগু অভিনেত্রী ডলি ডিক্রুজ। তার বয়স হয়েছিল ২৬। তিনি গায়ত্রী নামেও পরিচিত।
হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর: টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়েছে, হলি উদযাপনের পর বন্ধু রাঠোরের সাথে শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন গায়ত্রী। রাঠোর গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে আঘাত হানে গাড়িটি। ঘটনাস্থলেই নিহত হন চিত্রনায়িকা গায়ত্রী। অন্যদিকে রাঠোরকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে তিনিও মারা যান। এ ছাড়া এ দুর্ঘটনায় ৩৮ বছর বয়সি এক পথচারী নারীও মারা গেছেন।
গায়ত্রীর আসল নাম ডলি ডি ক্রুজ। ইউটিউবার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। তার ইউটিউব চ্যানেলের নাম জলসা রায়ুডু। সিনেমা ছাড়াও ওয়েব সিরিজে কাজ করেছেন। কাজ করেছেন বহু তামিল সিনেমায়।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply