সড়ক দুর্ঘটনায় প্রাণহানি

৩১ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে খুঁটির সাথে ধাক্কা লেগে একটি প্রাইভেটকারের সাত আরোহী নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত আড়াইটায় শহরের কোরামাংগালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।

নিহতদের মধ্যে স্থানীয় এমপির এক ছেলেও রয়েছেন। ঘটনাস্থলে ৬ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজন প্রাণ হারান।

পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে শহরের কোরামাংগালা এলাকায় বেপরোয়া গতির একটি অডি প্রাইভেটকার সজোরে একটি গাছে ধাক্কা মারে।

এতে তিন নারীসহ গাড়ির সব আরোহীই নিহত হন। নিহত ওই তিন নারীসহ সবার বয়সই বিশের কোঠায়।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *