সড়ক দুর্ঘটনায় প্রাণহানি

০৩ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এসইউভি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত নয় জন নিহত হয়েছে।

শনিবার ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল (সিএইচপি) এ কথা জানায়।

হাইওয়ে পেট্রোল জানায়, শনিবার স্থানীয় সময় রাত আটটার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এসইউভির ড্রাউভার নিয়ন্ত্রণ হারালে অপর দিক থেকে আসা পিকআপ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে পিকআপে আগুন ধরে যায় এবং এর আট যাত্রীর সবাই এবং এসইউভি’র ড্রাইভার প্রাণ হারায়।

যুক্তরাষ্ট্র/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *