সড়ক দুর্ঘটনায় ব্যাপক হতাহত

২৮ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের উত্তরপ্রদেশে লরিচাপায় কমপক্ষে ১৮ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন  আরও কমপক্ষে ২৪ জন।

মঙ্গলবার রাতে দেশটির উত্তরপ্রদেশে বারাবঁকীতে অযোধ্যা-লখনৌ জাতীয় সড়কে ওই দুর্ঘনাটি ঘটে। খবর: এনডিটিভি।

খবরে বলা হয়, মৃত যাত্রীদের অধিকাংশই শ্রমিক। তারা বিহারের বাসিন্দা। উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে বারাবানকি জেলায় এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্ণৌ জোনের এডিজি সত্য নারায়ণ সাবাত বলেন, সেখানে উদ্ধারকাজ চলছে। তাদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বারাবানকির পুলিশ সুপার যমুনা প্রসাদের বরাত দিয়ে বলা হয়েছে, ডাবলডেকার বাসটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। তারা হরিয়ানা থেকে বিহারের দিকে যাচ্ছিলেন। হঠাৎ বাসটিতে ত্রুটি দেখা দিলে তা সারানোরন জন্য সড়কের পাশে দাঁড়ায় বাসডট। সেসময় বাসের যাত্রীরা ঘুমাচ্ছিলেন, তখন এটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে অনেকেই বাস থেকে ছিটকে পড়ে আহত হন।

অবশ্য এনডিটিভির প্রতিবেদনে ঘটনার ভিন্ন বর্ণনা দেয়া হয়েছে। বলা হয়েছে, ওই যাত্রীরা বাসটির সামনে সড়কে শুয়ে ছিলেন। একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটির নিচে চাপা পড়ে ওই ১৮ জন নিহত হন।

সড়ক দুর্ঘটনা/এসকেএম