১৩ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যে সড়ক দুর্ঘটনায় দুই শিশু ও দুই নারীসহ আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন।

শ্রমিক বহনকারী গাড়িটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় একজন পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজ্যের চিন্তামনি এলাকায় রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবাই শ্রমিক। তারা প্রতিবেশী অন্ধ্রপ্রদেশ রাজ্যে যাচ্ছিল। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের কারও কারও অবস্থা মারাত্মক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply