২৫ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের মহারাষ্ট্রের সড়ক দুর্ঘটনায় বিজেপির এক এমপির ছেলেসহ সাত মেডিকেল কলেজ ছাত্র নিহত হয়েছেন।
সোমবার গভীর রাতে মহারাষ্ট্র প্রদেশের ওয়ার্ধাতে এ দুর্ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।
নিহতরা সবাই সাওয়াংগি মেডিকেল কলেজের ছাত্র।
নিহতরা হলেন- সাওয়াংগি মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের ছাত্র নিরাজ চৌহান, বিবেক নন্দন, প্রত্যুষ সিং ও সুভাম জায়সুয়াল, প্রথমবর্ষের ডপছাত্র অবিষ্কার রাহাংদালে এবং মেডিকেল ইন্টার্ন নিতেশ সিং।
এনডিটিভির খবরে জানা যায়, ছাত্রদের বহনকারী মাইক্রোবাসটি সোমবার রাত সাড়ে ১১টার দিকে মহারাষ্ট্রের সেলসুরার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতু থেকে নিচে পড়ে যায়।
ওয়ার্ধার এসপি প্রসাদ হলকার জানান, মেডিকেলের ওই ছাত্ররা ওয়ার্ধা থেকে দেওলি যাচ্ছিলেন। এসময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে যায়।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply