নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় শোয়েব চৌধুরী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ওই পরীক্ষার্থী উপজেলার শংকরপুর গ্রামের বাসিন্দা ও দীননাথ ইনস্টিটিউশনের শিক্ষার্থী।
বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, শোয়েব চৌধুরী হত্যা মামলার এজাহারনামীয় আসামি ওই শিক্ষার্থী। সে মঙ্গলবার ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে পরীক্ষা দেয়।
জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে শকরপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ুম চৌধুরীর ছেলে শোয়েব চৌধুরী খুন হন। এ ঘটনায় নিহতের মা রহিমা চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
আইন শৃঙ্খলা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply