হাসপাতালে আগুন

৯ নভেম্বর ২০২১‌ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের মধ্যপ্রদেশের ভুপালে একটি সরকারি হাসপাতালে আগুন লেগে চার নবজাতকের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে কমলা নেহেরু শিশু হাসপাতালের নবজাতকদের বিশেষ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এসএনসিইউ) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের স্বাস্থ্যশিক্ষা বিষয়ক মন্ত্রী বিশ্বাস সারাং।

তিনি বলেন, শটসার্কিট থেকে হাসপাতালের চতুর্থ তলার একটি ওয়ার্ডে প্রথমে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী পাঠানো হয়।

এসময় হাসপাতালটির শিশু বিভাগে অন্তত ৪০ শিশু চিকিৎসাধীন ছিল। তাদের দ্রুত অন্যত্র সরিয়ে নেয়া হয়।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ২৫টি অগ্নিনির্বাপণ ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই চার শিশুর মৃত্যু হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী শিপরাজ সিং চৌহান নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এ ঘটনা খুবই মর্মান্তিক।

মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, আগে থেকেই গুরুতর অসুস্থ ছিল এমন ৪ শিশুকে আমরা বাঁচাতে পারলাম না। যেটি সত্যিই দুর্ভাগ্যের।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *