হাসপাতালে ভর্তি শিখা

১৪ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): শাহরুখ খানের ‘ফ্যান’ সিনেমায় অভিনয় করেছিলেন শিখা মালহোত্রা। নৃত্যশিল্পী হিসেবেও জনপ্রিয়তা আছে তার। সম্প্রতি করোনায় আক্রান্ত হন শিখা। সুস্থ হয়ে উঠতেই মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার। ফলে শরীরের ডান পাশ অবশ হয়ে পড়েছে শিখার। 

গুরুতর অবস্থায় তিনি মুম্বাইয়ের জুহুর কুপার হাসপাতালে ভর্তি আছেন। খবর: টাইমস অব ইন্ডিয়া।

২৬ বছর বয়সী শিখার ম্যানেজার আশ্বনী শুক্লা জানান, শিখা কথা বলতে পারছেন না ও শরীরের ডান পাশটা নাড়াতে পারছেন না। তবে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। একটু একটু করে চিকিৎসায় সাড়াও দিচ্ছেন।

মহামারীকালে অভিনয় ছেড়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে নার্সিংয়ের কাজে যুক্ত হন। সেই সময় বলেছিলেন, যখন দেশে সবচেয়ে বেশি স্বাস্থ্যকর্মীর প্রয়োজন, তখন নার্সিংয়ের ডিগ্রি নিয়ে কি আমি ঘরে বসে থাকব? এটিই আমার ডিগ্রি কাজে লাগানোর সেরা সময়। স্বেচ্ছায় অভিনয় ছেড়ে মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করেছিলেন শিখা।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *