হিন্দি সিনেমায় সিয়াম

২০ মে ২০২২ (বিনোদন ডেস্ক) হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সিয়াম আহমেদ। ছবিটির নাম ইন দ্য রিং। যুক্তরাষ্ট্রভিত্তিক চলচ্চিত্র নির্মাতা অলকা রাঘুরাম পরিচালিত এ সিনেমাটির গল্প গড়ে উঠেছে ভারতের কলকাতার খিদ্দারপুরের নারী মুসলিম বক্সিং সম্প্রদায়ের ১৭ বছর বয়সী বক্সার শামাকে নিয়ে। এটি একটি মনস্তাত্ত্বিক থ্রিলার।

হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সিয়াম আহমেদ। ছবিটির নাম ইন দ্য রিং। যুক্তরাষ্ট্রভিত্তিক চলচ্চিত্র নির্মাতা অলকা রাঘুরাম পরিচালিত এ সিনেমাটির গল্প গড়ে উঠেছে ভারতের কলকাতার খিদ্দারপুরের নারী মুসলিম বক্সিং সম্প্রদায়ের ১৭ বছর বয়সী বক্সার শামাকে নিয়ে। এটি একটি মনস্তাত্ত্বিক থ্রিলার।

সিয়াম বলেন, ঠিক চারমাস আগে এই প্রজেক্টের জন্য অডিশন দিয়েছিলাম। ৩ মাস আগে জেনেছি এই প্রজেক্টের সাথে আমার থাকার কথা নিশ্চিত হয়েছে। অনেক কথাবার্তা হচ্ছে এই প্রজেক্ট নিয়ে। আমার চরিত্রটির নাম রওশন। স্ক্রিপ্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিছু মতামত জানিয়েছি। চলতি বছর শেষে শ্যুটিং শুরু হবে বলে আশা করছি।

সিনেমারর কাস্টিংয়ে রয়েছেন রাজিয়া শবনম। তিনি প্রথম ভারতীয় নারীদের একজন। যিনি আন্তর্জাতিক বক্সিং রেফারি এবং কোচ হয়েছেন।

পরিচালক অলকা রঘুরাম এর আগে কলকাতার মুসলিম নারী বক্সারদের নিয়ে ডকুমেন্টারি বোরকা বক্সার্স পরিচালনা করেছেন।

গল্পটি সিঙ্গাপুরভিত্তিক দর্পণ গ্লোবালের জন্য শ্রেয়সী সেনগুপ্ত এবং ভারতের ওরিজন গ্লোবালের জন্য সৌভিক দাশগুপ্ত প্রযোজনা করছেন, লস অ্যাঙ্গেলভিত্তিক রিক অ্যামব্রোস নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন।

সিয়াম আহমেদ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ