৮ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের প্রতিরক্ষাবাহিনীর প্রধান বিপিন রাওয়াতও হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। এই দুর্ঘটনায় বিপিন রাওয়াতের স্ত্রীসহ হেলিকপ্টারের ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন।
দেশটির বিমান বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
বুধবার বেলা ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়।
ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াতের সাথে তার স্ত্রীও ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনাস্থল থেকে বিপিনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
এনডিটিভি জানিয়েছে, বিধ্বস্ত ওই হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন ছিলেন। তাদের মধ্যে বিপিন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা সহকারী এবং ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা ছিলেন।
সামরিক এই হেলিকপ্টার দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে দেশটির বিমান বাহিনীর এক টুইট বার্তায় জানানো হয়েছে।
হেলিকপ্টার বিধ্বস্ত/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply