হেলিকপ্টার বিধ্বস্তে শান্তিরক্ষী বাহিনীর প্রাণহানি

১৩ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): মিশরের সিনাই উপদ্বীপে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে বহু-জাতিক পর্যবেক্ষক বাহিনীর সাত শান্তিরক্ষী সদস্য মারা গেছেন। এদের মধ্যে ৫ জন আমেরিকান, একজন ফরাসি ও একজন চেক নাগরিক। দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার শান্তিরক্ষী বাহিনী এ কথা জানায়। খবর এএফপি’র।

শান্তিরক্ষা বাহিনী জানায়, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় তিনটি দেশের সামরিক বাহিনীর সাত সহকর্মী নিহত হওয়ায় আমরা গভীরভাবে দুঃখিত।

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডন এক টুইট বার্তায় তাইরান দ্বীপে মার্কিন শান্তিরক্ষী বাহিনীর সদস্য নিহত হওয়ার কথা উল্লেখ করে নিহতদের প্রিয়জনের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানায়, উদ্ধারকারী সৈন্য বহনকারী একটি আইডিএফ (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) হেলিকপ্টার আহত এক আমেরিকান এমএফও শান্তিরক্ষীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ইসরাইলি হাসপাতালে নিয়ে গেছে।

আন্তর্জাতিক/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *