২৩ ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের ২৩ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। খবর: আনাদোলু।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীকে যেসব ব্রিটিশ সেনা কর্মকর্তা সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো।

নিষেধাজ্ঞা আরোপ করা ব্রিটিশ নাগরিকরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

এসব সেনা কর্মকর্তার মধ্যে ব্রিটিশ জিঙ্ক নেটওয়ার্ক করপোরেশনের শীর্ষ কর্মকর্তাও রয়েছেন।

নিষেধাজ্ঞা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *