২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা মেয়র তাপসের

ঢাকা: ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস। জানিয়েছেন, এ কাজে পর্যাপ্ত যান, যন্ত্রপাতি ও জনবল রয়েছে।

বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত পরবর্তী গণমাধ্যমকর্মীদের এ কথা জানান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

গতবারের চেয়ে এবার বর্জ্য অপসারণে আরও বেশি পরিকল্পিতভাবে হবে উল্লেখ করেন শেখ তাপস। বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে কোবরানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে আমাদের দুই সিটির ব্যাপক কর্মযজ্ঞ থাকে। সব প্রস্তুতি শেষ করেছি। আমাদের সাড়ে তিনশর ওপর যান-যন্ত্রপাতি নিয়োজিত আছে। বিভিন্ন বহির্বিভাগ থেকেও গাড়ি এবং যান-যন্ত্রপাতি এনেছি। প্রায় ১০ হাজার জনবল নিয়োজিত থাকবে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ইতোমধ্যে নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে। গতবারের মত এবারও ২৪ ঘন্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করতে সক্ষম হবো।

বিজ্ঞাপন

দক্ষিণ সিটির মেয়র এ সময় আবারও ঢাকাবাসীর কাছে দু’দিনের মধ্যেই পশু জবাইয়ের কাজ শেষ করার অনুরোধ জানান।

আরও পড়ুন: পরিচ্ছন্নতা কাজে পর্যাপ্ত কর্মী নিয়োজিত রয়েছেন: মেয়র আতিক

ভবিষ্যতেও প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে ঈদের জামাতের প্রস্তুতি নেয়া হবে বলে জানান মেয়র তাপস। বলেন, ‘বৃষ্টির কারণে অনেকে আসতে পারেননি। তারপরও যারা এসেছেন তাদের ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। ভবিষ্যতেও আমরা এভাবেই প্রস্তুতি রাখব, যাতে মুষলধারে বৃষ্টি হলেও এই ঈদের জামাতে অংশ নিতে কোনো অসুবিধা না হয়।’

মেয়র তাপস/এএমএম/টিটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *