নিউজ ডেস্ক: ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনেও থামবে মেট্রোরেল। ওই দিন থেকে পল্লবী স্টেশন সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে। একইদিন থেকে স্টেশনটিতে সব কার্যক্রম চালু হবে।
সোমবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক এ কথা জানান।
এমএএন সিদ্দিক বলেন, মেট্রোরেল চলবে সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে গেট খোলা হবে ৮টা থেকে আর বন্ধ হবে ১২টায়। আর স্টেশনে যত যাত্রী থাকবেন, সব যাত্রী নিয়েই চলবে ট্রেন।
ডিএমটিসিএলের এমডি এমএএন সিদ্দিক বলেন, উদ্বোধনের পরদিন থেকে চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত মেট্রোরেলে ৯০ হাজার যাত্রী চলাচল করেছেন।
গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। এরপর থেকে মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে। আর ২৫ জানুয়ারি থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাতায়াতের সময় পল্লবী স্টেশনেও থামবে মেট্রোরেল।
মেট্রোরেল/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply