৫ হাজারি ক্লাবের হাতছানি তামিম ও মুশির

৭ এপ্রিল ২০২২ (স্পোর্টস ডেস্ক): পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে কাল মাঠে নামছে বাংলাদেশ। এই টেস্টে বাংলাদেশি দুই ব্যাটসম্যান তামিম ও মুশফিকের সামনে নতুন রেকর্ডের হাতছানি।

এই টেস্টের আগে সাদা পোশাকের ক্রিকেটে ৫ হাজার রানের দ্বারপ্রান্তে বাংলাদেশের দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। এজন্য মুশফিকের দরকার ১২০ ও তামিমের প্রয়োজন ২১২ রান।

২০০৫ সালে টেস্ট অভিষেকের পর ৭৯ ম্যাচের ১৪৬ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ২৪টি হাফ সেঞ্চুরিতে ৪ হাজার ৮৮০ রান করেছেন মুশফিক। দেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি।
৬৪ ম্যাচের ১২৩ ইনিংসে ৪ হাজার ৭৮৮ রান করে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। তার ক্যারিয়ারে ৯টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি রয়েছে। পাঁচ হাজার রানের ক্লাবের অপেক্ষায় ২০০৮ সালে অভিষেক হওয়া তামিমও।

আরও পড়ুন: স্লেজিংয়ের অভিযোগ অস্বীকার করলেন প্রোটিয়া অধিনায়ক

হঠাৎ পেটের ব্যাথায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি তামিম। তবে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলার সম্ভাবনা অনেক বেশি তামিমের। তাই টেস্টের দুই ইনিংস মিলিয়ে ২১২ রান করতে পারলেই, ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে তামিম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি মুশফিক। প্রথম ইনিংসে ৭ ও দ্বিতীয় ইনিংসে ০ রান করেন তিনি। তবে দ্বিতীয় ও শেষ টেস্টে মুশফিক দুই ইনিংসে ১২০ রান করতে পারলে, ৫ হাজার রানের ক্লাবের সদস্য হবেন।

 

টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করা শীর্ষ পাঁচ ব্যাটসম্যান

ব্যাটসম্যান

ম্যাচ ইনিংস

রান

মুশফিকুর রহিম

৭৯

১৪৬

৪৮৮০

তামিম ইকবাল

৬৪

১২৩

৪৭৮৮

সাকিব আল হাসান

৫৯

১০৯

৪০২৯

মোমিনুল হক

৫০

৯৩

৩৫০৩

হাবিবুল বাশার

৫০

৯৯

৩০২৬

 

স্লেজিং/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *