নাবিকসহ সাবমেরিন নিখোঁজ

২১ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইন্দোনেশিয়া ৫৩ জন নাবিকসহ একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। দেশটির নৌবাহিনী সাবমেরিনটির খোঁজে নেমেছে।

বুধবার সকালে বালি দ্বীপের দক্ষিণে একটি সামরিক অনুশীলনে অংশ নিয়েছিল কেআরআই নাঙ্গালা-৪০২ সাবমেরিনটি। পরবর্তীতে এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। খবর: বিবিসি।

ইন্দোনেশিয়ার সেনা প্রধান জানিয়েছেন, সাবমেরিনটির খোঁজে যুদ্ধজাহাজ মোহায়েন করা হয়েছে।

এদিকে সাবমেরিনটির খুঁজে পেতে সিঙ্গাপুর ও অস্টোলিয়াকে সাহায্যের জন্য অনুরোধ করা হয়েছে।

এএফপিকে দেশটির ফাস্ট এডমিরাল জুলিয়াস উইদজোনো বলেছেন, সাবমেরিনটির খোঁজ চালাচ্ছে নৌবাহিনী। আমরা জানি এই এলাকাটি অনেক গভীল।

নিখোঁজ সাবমেরিনটি ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের মধ্যে একটি। এটি ১৯৭০ দশকের শেষ দিকে তৈরি করা হয়েছিল।

সাবমেরিন/এসকেএম