১৯ মে ২০২১ (নিউজ ডেস্ক): নেপালের উত্তর-মধ্যাঞ্চলের লমজুং জেলায় শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। এতে কমপক্ষে তিন জন আহত হয়েছেন।
বুধবার নেপালের জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মরসিয়াংদি রুর্যাল মিউনিসিপালিটির ভুলভুল এলাকায়। স্থানীয় সময় ৫টা ৪২মিনিটে আঘাত হানা ভূমিকম্প রাজধানী কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। ভূমিকম্পের পর লোকজন দ্রুত তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। খবর: সিনহুয়া।
লমজুংয়ে প্রধান জেলা কর্মকর্তা হোম প্রসাদ লুইনতেলকে উদ্ধৃত করে সিনহুয়া জানায়, শক্তিশালী ভূমিকম্পের কারণে লোকজন আতংকগ্রস্ত হয়ে পড়ে। ভূমিকম্পে বাড়ির দেয়াল ধসে পড়ায় তিন জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া ভূমিকম্পের আঘাতে অনেক ঘরবাড়ির ক্ষতি হয়েছে।
লুইনতেল জানান, এখন পর্যন্ত সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহে এবং ভুক্তভুগিদের প্রয়োজনীয় সহায়তায় পুলিশের একটি দলকে দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় নেপালে কমপক্ষে ৯ হাজার মানুষ প্রাণ হারান।
ভূমিকম্প/এএমএম/টিটি
















Leave a Reply