২৬ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতরে পাশে দাঁড়াল তুরস্ক। কোভিড-১৯ প্রতিরোধে জরুরি চিকিৎসাসামগ্রী নিয়ে ভারতে পৌঁছাল তুর্কি সেনাবাহিনীর একটি বিমান।
মঙ্গলবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: আনাদোলু।
জরুরি চিকিৎসাসামগ্রীর মধ্যে রয়েছে- ৫০ হাজার বাক্স ওষুধ, ৫০টি ভেনটিলেটর, ৫টি অক্সিজেন তৈরির মেশিন ও ৬৩০টি অক্সিজেন টিউব।
তুর্কি রেড ক্রিসেন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতে ওই চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে তুরস্ক।
তুর্কি রেড ক্রিসেন্টের প্রধান ইব্রাহীম আলতার বলেছেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের নির্দেশে এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর উদ্যোগে ভারতে এ জরুরি সহায়তা পাঠানো হয়।
ভারত/এসকেএম















