০১ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইরান): ইরানে একটি এফ-৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।
মঙ্গলবার দেশটির রাষ্টীয় সংবাদ মাধ্যমেরে বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনায় পড়ে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের খবরে বলা হয়েছে, এফ-৫ বিমানটি দেজফুল বিমান ঘাঁটির কাছেই বিধ্বস্ত হয়। তবে বিস্তারিত জানায়নি সম্প্রচার মাধ্যম।
১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে বিমানগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করেছেল ইরান।
বিমান বিধ্বস্ত/এসকেএম















