০৭ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বিচার শুরু হচ্ছে আগামী সপ্তাহে।
সোমবার নেপিডোতে সু চির সাথে সাক্ষাৎ করে তার আইনজীবী মিন মিন সোয়ে এ তথ্য জানিয়েছে। খবর: রয়টার্স।
তিনি জানান, ৭৫ বছর বয়সী সু চির বিরুদ্ধে মামলার বিচার ১৪ জুন থেকে শুরু হবে। সবাইকে সুস্থ ও নিরাপদে থাকতে বলেছেন সু চি। সু চির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় তার বিচার শুরু হচ্ছে তা জানা যায়নি।
এদিকে সব রাজবন্দীকে মুক্তি দিতে মিয়ানমারের সামরিক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আঞ্চলিক জোট আসিয়ান।
উল্লেখ্য, গত পয়লা ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে আটক হন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। তার বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি রেখে রাষ্ট্রের গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
মিয়ানমার/এসকেএম















