১৩ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, পাকিস্তান): করোনার সংক্রমণ রোধে ভারতসহ ২৬ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান।
শনিবার দ্য ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) এ নিষেধাজ্ঞা জারি করে। খবর: দ্য ডন।
দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসেসের এক কর্মকর্তা জানান, পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশকে এ, বি ও সি ক্যাটাগরিতে ভাগ করেছে। এর মধ্যে সি ক্যাটাগরির দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে সেসব দেশের নাগরিকরা এনসিওসির নির্দিষ্ট গাইডলাইন মেনে দেশটিতে ভ্রমণ করতে পারবেন।
সি ক্যাটাগরির দেশগুলো মধ্যে রয়েছে: ভারত, বাংলাদেশ, ইরান, ভুটান, ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা, ফিলিপিন্স, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, সাউথ আফ্রিকা, তিউনিশিয়া, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, নামিবিয়া, প্যারাগুয়ে, পেরু, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে।
পাকিস্তান/এসকেএম















