লেবাননে বিমান বিধ্বস্ত

০৮ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, লেবানন): লেবাননে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার দেশটির রাজধানী বৈরুতের উত্তরে পর্বতময় কেসারওয়ান জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর: রয়টার্স।

খবরে জানা যায়, সেসনা ১৭২ মডেলের বিমানটি বৈরুত বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর দেড়টার সময় উড্ডয়ন করে। এর ২০ মিনিট পর বিমানটি ঘোস্তা নামে একটি গ্রামে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমানটি।

জিয়াদ মালৌফ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, এলাকাটি খুবই কুয়াশাচ্ছন্ন ছিল। প্রশিক্ষণ বিমানটি একটি পাথরের সাথে ধাক্কা খায়। আঘাতের শব্দ শুনে আমরা দৌড়ে ঘটনাস্থলে যাই এবং দেহাবশেষ পড়ে থাকতে দেখি।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওপেন স্কাই কর্তৃপক্ষের মন্তব্য জানা যায়নি। লেবাননের গণপূর্ত মন্ত্রী বিমানবন্দরে পৌঁছেছেন এবং দ্রুত সরকার বিবৃতি দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিমান বিধ্বস্ত/এসকেএম