১০ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, থাইল্যান্ড): করোনা ভাইরাসের সংক্রমণ রোধে অন্যান্য বিধিনিষেধের পাশাপাশি রাত্রিকালীন কারফিউ জারি করেছে থাইল্যান্ড সরকার। রাজধানী ব্যাংককসহ ৯টি প্রদেশে ৭ ঘণ্টার এ কারফিউ জারি করা হয়।
শুক্রবার দেশটির করোনা ভাইরাস টাস্কফোর্সের বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। খবর: দ্য ব্যাংকক পোস্ট।
খবরে বলা হয়, সোমবার থেকে প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ কারফিউ চলবে বলে জানানো হয়েছে।
করোনা টাস্কফোর্সের সহকারী মুখপাত্র আপিশামাই শ্রীরঙ্গসন বলেন, সর্বাধিক বিধিনিষেধ আরোপ এলাকায় বসবাসকারী লোকদের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে এটি রোগ নিয়ন্ত্রণে সহায়ক হবে, এতে থাইল্যান্ড জয়ী হবে।
ঘোষণায় বলা হয়, সুপারমার্কেট, রেস্তোরাঁ, ব্যাংক, ফার্মেসি এবং ইলেকট্রনিকস দোকান খোলা থাকবে, অন্যান্য দোকান অবশ্যই বন্ধ রাখতে হবে। বাসিন্দাদের ৫ জনের বেশি একত্রে জড়ো হতে নিষেধ করা হয়েছে, অন্যদিকে গণপরিবহন প্রতিদিন রাত ৯টা থেকে বন্ধ থাকবে।
থাইল্যান্ড/এসকেএম















