ইসরাইলে আরব আমিরাতের দূতাবাস উদ্বোধন

১৪ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইসরায়েলে নিজেদের দূতাবাস উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের এক বছরের কম সময়ের মধ্যে সেখানে দূতাবাস চালু করল মধ্যপ্রাচ্যর তেলসমৃদ্ধ দেশটি।

বুধবার তেল আবিব স্টক এক্সচেঞ্জ ভবনে নিজেদের দূতাবাস উদ্বোধন করেছে আমিরাত। খবর: রয়টার্স।

তেল আবিবে আমিরাতের দূতাবাস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ ও আমিরাতের রাষ্ট্রদূত মোহামেদ আল-খাজা।

অনুষ্ঠানে আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল-খাজা বলেন, আমাদের দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নে এটি একটি মাইলফলক।

আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলা

এর আগে গত মাসে আমিরাতে নিজেদের দূতাবাস উদ্বোধন করেছে ইসরায়েলের।

আরব আমিরাত/এসকেএম

artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *