২৫ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, চীন): চীনের উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশে একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটানায় নিহত হয়েছেন অন্তত ১৪ জন। আহত হয়েছে আরও কমপক্ষে ১২ জন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
এএফপির খবরে জানা যায়, শনিবার বিকালে জিলিন প্রদেশের চ্যাংচুন শহরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে।
চীনের বার্তা সংস্থা সিনহুয়ার ঘটনাস্থলের কিছু ছবিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া ভবনটির বাইরে ফায়ার সার্ভিসকর্মীরা মই ও ক্রেন ব্যবহার করে উদ্ধারকাজ চালাচ্ছেন।
অগ্নিকাণ্ড/এসকেএম















