১৬ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): তালেবান কাবুল দখল করে নেয়ার পর দেশ ছাড়ার সময় কাবুল বিমানবন্দরে ‘হুড়োহুড়িতে’ অন্তত পাঁচ জন নিহত হয়েছেন।
সোমবার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, দেশত্যাগে শত শত মানুষ কাবুল বিমানবন্দরে বিমানে উঠার চেষ্টা করার সময় পাঁচ জন নিহত হন।
এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, তিনি পাঁচ জনের মরদেহ গাড়িতে তুলতে দেখেছেন।
অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, গুলির আঘাতে না হুড়োহুড়ির কারণে ওই পাঁচ জন নিহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। এক কর্মকর্তা জানান, কাবুল বিমানবন্দরের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিমানবন্দের ভিড় ছত্রভঙ্গ করতে আকাশে গুলি ছোড়ে।
যুক্তরাষ্ট্রের সেনারা বর্তমানে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ করছে। সোমবার যুক্তরাষ্ট্রের সেনারা বিমানবন্দের ভিড় ছত্রভঙ্গ করতে আকাশে গুলি ছোড়ে জানান দেশটির এক কর্মকর্তা।
দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। তালেবান দেশটির ৩৪টির মধ্যে অধিকাংশ প্রদেশের রাজধানীর দখলে নিয়েছে। সর্বশেষ কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট প্যালেসও দখলে নেয় গোষ্ঠীটি। এখন তারা দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে।
আফগানিস্তান/এসকেএম
















Leave a Reply