৩১ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): কাবুলের উত্তরে পাঞ্জশির উপত্যকায় প্রধান বিরোধী গ্রুপের হামলায় তালেবানের ৮ সদস্য নিহত হয়েছেন বলে বিরোধী গ্রুপ দাবি করেছে। তবে তাৎক্ষণিক তালেবানের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
মঙ্গলবার জাতীয় প্রতিরোধ বাহিনীর (এনআরএফ) মুখপাত্র ফাহিম দাস্তির বরাত দিয়ে এ খবর জানায় তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ।

সম্প্রতি কাবুল দখলে নিয়েছে তালেবান। তবে দেশটির একমাত্র প্রদেশ পাঞ্জশির বিরোধীদের দখলে রয়েছে। সেখানে তালেবানের সাথে বিরোধীদের সংঘর্ষ চলছে। এ ছাড়া পার্শ্ববর্তী প্রদেশ বাগলানেও তালেবানের সাথে স্থানীয় বিরোধীদের সংঘর্ষ চলছে।
এনআরএফ মুখপাত্র জানান, উপত্যকার পশ্চিম দিক দিয়ে প্রবেশে চেষ্টার সময় তালেবান এনআরএফের লক্ষ্যবস্তুর ওপর হামলা চালায়। এ হামলা প্রতিরোধের সময় তালেবানের আট সদস্য নিহত ও একই সংখ্যক ব্যক্তি আহত হয়েছেন। তবে এনআরএফের দুই সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন তালেবান বিরোধী এ নেতা।
আফগানিস্তান/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply