কাবুলে বিস্ফোরণ

৩ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের প্রবেশপথে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

রোববার তালেবানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

খবরে বলা হয়, কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথে এ বিস্ফোরণ ঘটেছে। ওই মসজিদে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের জন্য অয়োজিত স্মরণসভার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ব্যাপারে মসজিদের পার্শ্ববর্তী এক দোকানের মালিক আব্দুল্লাহ জানান, ঈদগাহ মসজিদের কাছে বিস্ফোরণের শব্দের পাশাপাশি তিনি গুলির শব্দও শুনেছেন।

তবে তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *