যাত্রীবাহী বাস খাদে পড়ে ব্যাপক হতাহত

১৩ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে বাসটির সামনের একটি চাকা পাংচার হয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর: আলজাজিরা।

মুগু জেলার কর্মকর্তা রোম বাহাদুর মাহাত জানান, বাসটি বাঙ্কে জেলা থেকে ৪৫ জন যাত্রী নিয়ে মুগুর দিকে যাচ্ছিল। এসময় বাসটির সামনের চাকা পাংচার হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান বাহাদুর মাহাত।

তিনি বলেন, দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। যার কারণে প্রাণহানি বেশি হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, ব্রেক কাজ না করার কারণে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে বিস্তারিত জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয়রা জানান, রাস্তা থেকে বাসটি ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায়। পুলিশের ধারণা, ব্রেক কাজ না করায় এবং চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

মুগু জেলা পুলিশ কার্যলায় জানায়, বাসটিতে ৪৫ যাত্রী ছিলেন। এদের মধ্যে ২৪ জন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া হাসপাতাল নেয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়।

আহত ১২ জনেরও বেশি যাত্রীকে চিকিৎসা দেয়া হচ্ছে। কয়েকজনকে হেলিকপ্টারে করে নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *