১৮ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): কুয়েতের একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
সোমবার দেশটির উপকূলীয় জেলা ফাহাহিলের মিনা আল-আহমাদি নামে বৃহত্তম তেল শোধনাগারটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কুয়েতে ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির (কেএনপিসি) বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রাষ্ট্রয়ত্ত শোধনাগারটি জানিয়েছে, তাদের অ্যাটমোস্ফোরিক রেসিডিউ ডিসালফুরাজেইশন (এআরডিএস) ইউনেটে আগুন লাগে। বিচ্ছিন্ন এই ইউনিটটিতে আগুন লাগার পর তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
একজন ঠিকাদারের মাধ্যমে নিয়োগ করা বেশ কয়েকজন কর্মী আগুনে সামান্য আহত হয়েছেন। এবং কয়েকজন ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন।
মিনা আল আহমাদি কুয়েতের সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন কুয়েতের অভ্যন্তরীণ বাজারে ২৫ হাজার ব্যারেল পরিশোধিত জ্বালানি সরবারাহ করে আসছিল এই শোধনাগারটি। সম্প্রতি এটির উৎপাদনক্ষমতা বাড়িয়ে ৩ লাখ ৪৬ হাজার ব্যারেলে উন্নিত করা হয়েছে।
অগ্নিকাণ্ড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply