সৌদি আরবে বাংলাদেশি নিহত

২২ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): সৌদি আরবে লরিচাপায় তোফায়েল আহমেদ চৌধুরী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে দেশটির জেদ্দা শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৬০ বছর বয়সী তোফায়েল আহমেদ লক্ষীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউপির আলী আকবর মাস্টার বাড়ির দুদু মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাত ৯টার সময় কাজ শেষে তোফায়েল তার জেদ্দা শহরের বাসায় ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি লরি চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

তোফায়েল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ছিলেন। তিন বছর আগে তিনি অবসরে যান। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলেটি সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত রয়েছেন।

চরমোহনা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান পাঠান জানান, তোফায়েলের লাশ দেশে আনার চেষ্টা চলছে।

সৌদি আরব/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *